সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ মো. জীবন মিয়া, মো. মনিরুল ইসলাম এবং আলী ইসলাম নামে তিন ডাকাতকে গ্রেফতার করেছেন পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) রাতে ঢাকা–সিলেট মহাসড়কের সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরের মোঃ জীবন মিয়া, সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়ার মোঃ মনিরুল ইসলাম এবং একই এলাকার আলী ইসলাম। তাঁদের কাছ থেকে ধারালো চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। তবে তিনজনকে ঘটনাস্থল থেকে ধরা হয়। তাঁদের দেওয়া তথ্যে আরও চারজনের নাম পাওয়া গেছে। সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৯–১০ জনকে আসামি করে সরাইল থানায় মামলা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল হাসান জানান, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁদের মধ্যে মনিরুল ইসলামের বিরুদ্ধে ডাকাতি, পুলিশ আক্রান্ত ও মাদকের তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৯/১০ জনকে আসামি করে সরাইল থানায় মামলা করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com