সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
সম্পাদক পরিষদের নতুন কমিটি গঠন ; মাহফুজ আনাম সভাপতি ও নঈন নিজাম সাধারন সম্পাদক নির্বাচিত

সম্পাদক পরিষদের নতুন কমিটি গঠন ; মাহফুজ আনাম সভাপতি ও নঈন নিজাম সাধারন সম্পাদক নির্বাচিত

সময়নিউজবিডি টোয়েন্টিফোর ডেস্ক রিপোর্ট      ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামকে সাধারণ সম্পাদক করে সম্পাদক পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রবিবার কারওরান বাজারে ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত সম্পাদক পরিষদের বৈঠকে নতুন এই নির্বাহী কমিটি গঠন করা হয়। দুই বছরের জন্য গঠিত এই কমিটি দায়িত্ব গ্রহণ করবে আগামী ১ অক্টোবর।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি তাসমিমা হোসেন (সম্পাদক, দৈনিক ইত্তেফাক), সহ-সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ (সম্পাদক ও প্রকাশক, বণিক বার্তা), কোষাধ্যক্ষ মুস্তাফিজ শফি (ভারপ্রাপ্ত সম্পাদক, সমকাল)। 

পাশাপাশি ৪ জন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন শ্যামল দত্ত (সম্পাদক, ভোরের কাগজ), মতিউর রহমান চৌধুরী (সম্পাদক, মানবজমিন), সাইফুল আলম (ভারপ্রাপ্ত সম্পাদক, যুগান্তর), এম এ মালেক (সম্পাদক, দৈনিক আজাদী)। সূত্রঃ বিডি-প্রতিদিন। 


ইনাম/ সময়নিউজবিডি টোয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com