সংবাদ শিরোনাম
খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত
পূর্ব বিরোধের জের ধরে সরাইলে দুপক্ষের সংঘর্ষে আহত-৩০

পূর্ব বিরোধের জের ধরে সরাইলে দুপক্ষের সংঘর্ষে আহত-৩০


সরাইল প্রতিনিধি  

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (০৮ মে) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের ঘটনায় আহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

জানা গেছে, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের নজু মিয়া ও ফুজু মেম্বারের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব এ বিরোধের জের ধরে গতকাল বুধবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে নজু মিয়ার লোকজন ধান কাটতে গেলে ফুজু মেম্বারের লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। পরে ঘটনার খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভুইয়া।            

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com