সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
সরাইলে ক্যাবল কার্যালয় ভাংচুর ও লুটপাটের অভিযোগ

সরাইলে ক্যাবল কার্যালয় ভাংচুর ও লুটপাটের অভিযোগ

সরাইল প্রতিনিধি//সময়নিউজবিডি   

ঢাকা সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায় বন্ধু ক্যাবল ব্যাবসায়ীর নিকট চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বন্ধু ক্যাবল কার্যালয় ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া যায়। স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায় গত সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে খাটিহাতা আব্দুল্লাহ মার্কেটের দ্বিতীয় তলায় বন্ধু ক্যাবল নেটওয়ার্ক কার্যালয়ে ভাংচুরের ঘটনা ঘটে। বন্ধু ক্যাবল নেটওয়াকর্র সত্বাধীকারি জাহাঙ্গীর মিয়া জানান, তিনি বিশ্বরোড আব্দুল্লাহ মার্কেটে ক্যাবল ব্যবসা করে আসছেন। কুট্রাপাড়া এলাকার মানু মিয়ার ছেলে কাউছার মিয়া (২৯)  ও আবছার মিয়া (২৬) আমার কাছে বিশহাজার টাকা চাঁদা দাবি করে। প্রতি মাসে তাকে চাঁদা দেওয়ার দাবি করে ব্যবসা করতে হলে তাদের চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। আমি তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানাই। গত সোমবার দুপুর আনুমানিক ১২ ঘটিকায় আমার মুঠোফোনে ধমকি দিয়ে বলে কথা শুনলি না, আইসা দেখ অফিসের কি অবস্থা। আমি তখন বাড়ি থেকে আইসা দেখি অফিসের তালা ভাঙা, অফিসের দুটি কম্পিউটার মনিটর ভাঙা , একটি ডেল ল্যাপটপ নাই । অফিসের টেবিলের ড্রয়ার ভাঙা এতে থাকা দুইলক্ষপচাত্তুর হাজার টাকা নাই। পরে স্থানীয়রা জানায় কাউসার মিয়া ও আবছার মিয়া এবং তাদের সাথে থাকা আরো ৩-৪ জন তালা ভেঙে অফিসে ঢুকে ভাংচুর ও লুটতরাজ চালায়। পরে জাহাঙ্গীর মিয়া বাদি হয়ে দুইজনকে আসামি করে  একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন,  বন্ধু ক্যাবল কার্যালয় ভাংচুর ও লুটপাটের একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com