সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ভোক্তা অধিকারের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় এক আইসক্রিম কারখানা মালিকের ৪০ হাজার টাকা জরিমানা

ভোক্তা অধিকারের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় এক আইসক্রিম কারখানা মালিকের ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কাপড়ের রং দিয়ে আইসক্রিম তৈরীর অভিযোগে ভোক্তা অধিকারের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় এক আইসক্রিম কারখানা মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (০৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান জানান, শিমরাইলকান্দির জেসি সুপার আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় এখানে কাপড় তৈরির রং আইসক্রিম তৈরীর কাজে ব্যবহার করা হচ্ছে। এছাড়া কারখানাটিও বেশ অস্বাস্থ্যকর। প্রতিষ্ঠানটির আইসক্রিম তৈরির কর্মীদের কোনো ফিটনেস সার্টিফিকেট নেই। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি কারখানা মালিককে সতর্কও করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com