সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু; মোটা অঙ্কের টাকায় রফাদফা

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু; মোটা অঙ্কের টাকায় রফাদফা

স্টাফ রিপোর্টার //সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ায় শহরের সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় আব্দুল শুক্কুর (৯০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় শহরের জেল রোডস্থ ওই ক্লিনিক এই ঘটনা ঘটে। শুক্কুর সদর উপজেলার অস্ট্রগ্রামের মৃত গহর আলী মুন্সীর ছেলে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে আওয়ামীলীগের এক নেতার উপস্থিতিতে মোটা অংকের টাকার বিনিময়ে রফাদফা করা হয় বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, শুক্কুর আলী কোমর ব্যাথায় ভুগছিলেন। শুক্রবার দুপুর ১টার দিকে তার ছেলে মহিউদ্দিন জেলা শহরের জেল রোডে সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসক প্রফেসর মইনউদ্দিন আহমদ চৌধুরীর কাছে নিয়ে আসে। সেখানে ৩ঘন্টা অপেক্ষার পর বিকেল ৪টায় চিকিৎসক মইনউদ্দিন শুক্কুর আলীর চিকিৎসা করেন। এসময় শুক্কুর আলীকে একটি ইনজেকশন প্রয়োগ করলে এর কিছুক্ষণ পরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

একটি সূত্র জানায়, ঘটনার পরই হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি মিমাংসার উদ্যোগ নেয়। শুক্কুর আলীর ছেলেকে চিকিৎসকের চেম্বারে ডুকিয়ে দরজা বন্ধ করে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হয়। এর কিছুক্ষণ পরে জেলা আওয়ামী লীগের এক নেতা আসার পর ঘটনাটি মোটা অংকের টাকার বিনিময়ে মিমাংসা হয়। শুক্কুর আলীর মৃত্যুর পর পরিবারের সদস্যরা ভুল চিকিৎসার অভিযোগ করলেও মিমাংসা পর অভিযোগ নাই বলে জানান।

এ বিষয়ে অর্থোপেডিক চিকিৎসক প্রফেসর মইনউদ্দিন আহমদ চৌধুরীর বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের কাছে বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন।

এ বিষয়ে ১নং পুলিশ ফাঁড়ির এটিআই আসহাব উদ্দিন জানান, খবর পেয়ে আমরা এসেছিলাম। কিন্তু রোগীর স্বজনরা পরে জানায় তাদের অভিযোগ নেই।   

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com