সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
ইব্রাহীম খলীলের লিভার ক্যান্সার ; চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

ইব্রাহীম খলীলের লিভার ক্যান্সার ; চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ প্রতিনিধি   

ইব্রাহীম খলীল (৪২) লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মুন্সীগঞ্জ আদর্শ ফাজিল ডিগ্রী মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন। তার এক মেয়ে, এক ছেলে ও স্ত্রী রয়েছে। তিনি মুন্সীগঞ্জ শিলমদি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস কর আসছেন। 
২০১৯ সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেলর চিকিৎসা করে পেটে টিউমার হয়েছে বলে প্রাথমিকভাবে ধরা পরে। পরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার গুরুতর ব্যাধীতে আক্রান্ত হয়েছে বলে জানান ডাক্তারগণ। পরে ভারতে চিকিৎসা করার জন্য রেফার করেন চিকিৎসকরা। প্রায় এক মাস যাবৎ ভারতে চিকিৎসাধীন রয়েছেন ইব্রাহীম খলীল। ভারতে পরীক্ষা নিরীক্ষা করে লিভার ক্যান্সার হয়েছে এবং তার অবস্থা খুবই গুরুতর বলে জানান চিকিৎসকরা। চিকিৎসকগণ জানান কমপক্ষে ৫ লক্ষ টাকা প্রয়ােজন হবে তার এই রােগ থেকে সেরে উঠতে। লিভার দুটি ছিদ্র হয়ে গেছে। দুটি ছিদ্র বন্ধ করে প্রাথমিক চিকিৎসা দিয়ে লিভারর ফুলা অংশ কমলেই অপারেশন করা যাবে।
তার পরিবারের পক্ষে আর চিকিৎসা ব্যয় মেটানাে সম্ভব হচ্ছে না। তাই দেশের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন তার পরিবার। সাহায্য পাঠানাের ঠিকানা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, মুন্সীগঞ্জ শাখার একাউন্ট নাম্বার ৪৩৮৬৯ ও ইব্রাহীম খলীলের ছােট ভাই শামসুল হক মােবাইল নম্বর ও বিকাশ নম্বর- ০১৭২৬৭৩৮৩৩২।  

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com