সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
নবীগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত শতাধিক ; আটক-০২

নবীগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত শতাধিক ; আটক-০২

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ জেলা নবীগঞ্জ উপজেলার হাজারী কমিউনিটি সেন্টারে ছাত্রদলের কর্মী সম্মেলনে রায়েছ গ্রুপ ও সুহেল গ্রুপের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতি শুরু হয়। পরে চেয়ার দিয়ে আক্রমণও লাঠিসোঁটা দিয়ে দু গ্রুপের মধ্যে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ।

আজ ২৭ জানুয়ারি ২০২০ইং (সোমবার) দুপুর দেড়টার সময় দায়িত্বপ্রাপ্ত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগের (৪) সদস্য টিম নবীগঞ্জ উপজেলা সফরে আসেন। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক এমরান, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব রুবেল আহমেদ, জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিটন আহমেদ সহ আরো অনেক সিনিয়ার নেতা কর্মী উপস্থিতিত ছিলেন। এসময় উপজেলা ছাত্রদল আলাদা গ্রুপে মিছিল নিয়ে কমিউনিটি সেন্টারে প্রবেশ করে। দুপুর ২টার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রায়েছ গ্রুপ ও সুহেল গ্রুপের কর্মীরা লাটি,সোটা ও ধারালো অস্ত্র দিয়ে মারপিট শুরু করে।

এতে নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছাত্রনেতা দিপু আহমেদ, নাসির হোসেন, প্রসূন চৌধুরী সহ শতাধিক নেতা কর্মী আহত হয়। এবং অনেক যানবাহনের ও কমিউনিটি সেন্টার এর চেয়ার ভাংচুর হয়।এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান এর নেত্রীত্বে একদল পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটানাস্থল থেকে দুজনকে পুলিশ আটক করেছে। তবে এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। ঘটনার তদন্ত চলছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com