সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল

বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল

বিশেষ প্রতিবেদক, সময়নিউজবিডি টুয়েন্টিফোর  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থীসহ তিন চেয়ারম্যান প্রার্থী ও একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। 
বৃহস্পতিবার (২৩ মে) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সাহেদুল ইসলাম।

যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন- নির্দলীয় চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলী, অ্যাডভোকেট মোঃ ফজলুল হক ও মোঃ মোজাম্মেল হক এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ তারেক। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় , বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী নাছিমা মুকাই আলী তার হলফনামায় স্থাবর সম্পত্তির ঘরে স্বামীর সম্পত্তির পরিমাণ উল্লেখ করেননি। বাকি স্বতন্ত্র প্রার্থীরা একক শতাংশ ভোটার তালিকা সঠিক দেননি বলে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সাহেদুল ইসলাম বলেন, প্রার্থীদের আপিলের সুযোগ রয়েছে।

উল্লেখ্য, আগামী ১৮ জুন বিজয়নগর ও বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
ইনাম /সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com