সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন জুড়ে নির্বিঘ্নে ইয়াবা বিস্তারে এক মুবিন্না!

উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন জুড়ে নির্বিঘ্নে ইয়াবা বিস্তারে এক মুবিন্না!

নূরুল বশর মানিক, কক্সবাজার প্রতিনিধি 
কক্সবাজারের উখিয়ার উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া, জুম্মাপাড়া, সোনাইছড়ি, সোনারপাড়া, ডেইলপাড়া, নিদানিয়া ও ইনানী সহ আশেপাশের এলাকায় খুচরা ইয়াবা ট্যাবলেট বিক্রেতা মুবিন্না স্থানীয় মাদক (ইয়াবা) সেবীদের কাছে এক পরিচিত ও প্রিয় নাম। এসব এলাকায় ইয়াবা বিস্তারে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে ভূমিকা রাখছে এই খুচরা ইয়াবা ব্যবসায়ী। মোঃ মুবিন প্রকাশ মুবিন্না (৩১) সোনারপাড়া এলাকার গ্রাম্য পশু চিকিৎসক মৃত আবুল খায়েরের পূত্র। সে এক এক সময় এক গ্রামে বর্তমানে ডেইলপাড়া গ্রামে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য আবুল কালাম মেম্বারের বসত ঘরে বসবাসকারী মুবিন্নার রয়েছে এলাকায় খুচরা ইয়াবা বিক্রির বিরাট সিন্ডিকেট। প্রায় প্রতিদিন সকাল থেকে সারা দিন ও সারা রাত ধরে ইয়াবা সেবীদের চাহিদা মত মোবাইল ফোনে অর্ডার নিয়ে বিভিন্ন এলাকায় মুবিন্না ও তার সহযোগীরা সরবরাহ করে থাকে।

নাম প্রকাশ না করার শর্তে মুবিন্নার এক সহযোগী জানান, প্রত্যেক ইয়াবা সেবীদের খুচরা ৫/১০ পিস করে দৈনিক কয়েক শত পিস ইয়াবা ট্যাবলেট মুবিন্না বিক্রি করে থাকে। কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী মুবিন্না নিজেকে উখিয়া থানার র্সোস ও প্রভাবশালী আবুল কালাম মেম্বারে ঘনিষ্ট একজন পরিচয় দিয়ে দাপটের সাথেই নির্বিঘ্নে এসব ইয়াবা ট্যাবলেট বেচাবিক্রি/বিস্তার করে থাকে। এলাকার চিহ্নিত চিঁছকে চোর মুবিন্নার ইয়াবা বিক্রি এলাকার কারও অজানা নয়। এলাকার অনেকেই মুবিন্নার ইয়াবা ব্যবসার কথা স্বীকার করেছে।

তবে মুবিন্নাকে আশ্রয়-পশ্রয় ও ঘর ভিটে দিয়ে মাদক ব্যবসায় সহযোগীতা দেওয়ার অভিযোগে অভিযুক্ত আবুল কালাম মেম্বার নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, মুবিন্নাকে প্রজা হিসেবে একটি পরিত্যক্ত বসত ভিটায় থাকতে দিয়েছি সত্য, কিন্তু সে যে ইয়াবা ব্যবসায় জড়িত তা আমার জানা নেই।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই (নিরস্ত্র) সিদ্ধার্থ সাহা জানান, মুবিন্নার ইয়াবার বিষয়ে জেনেছি, তাকে গ্রেফতারে একাধিকবার অভিযান চলেছে, এখনো অভিযান অব্যাহত আছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর জানান, মুবিন্না সহ প্রত্যেক খুচরা-পাইকারী ইয়াবা ব্যবসায়ী গ্রেফতারে ও ইয়াবা নির্মূলে পুলিশের পাশাপাশি এলাকার সাধারণ মানুষেরও সচেতনতা-সহযোগীতা প্রয়োজন। অভিযুক্ত ইয়াবা বিস্তারকারী মুবিন্নাকে আটকে জোরালো অভিযান চলবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com