সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
স্বপ্নের ঠিকানা রিসোর্ট আর স্বপ্ন নয় এখন বাস্তব

স্বপ্নের ঠিকানা রিসোর্ট আর স্বপ্ন নয় এখন বাস্তব

এ.জেড মিথুন//সময়নিউজবিডি 

প্রয়াত মহা নায়ক সালমান শাহ স্মরণে স্বপ্নের ঠিকানা রিসোর্ট নামে এই শুটিং  ও পিকনিক স্পর্ট এর শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি ও মাগুরা ১ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।
গতকাল শুক্রবার গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার উলুখলানাগরীর বিরতুল উত্তরপাড়ায় রাশেদ খান নামে প্রয়াত মহানায়ক সালমান শাহ’র এক ভক্তের উদ্যোগে “স্বপ্নের ঠিকানা” রিসোর্টটি প্রতিষ্ঠা করা হয়।     
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দরা সহ দেশের নামি দামি চিত্র পরিচালক ও বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বরা।

স্বপ্নের ঠিকানা রিসোর্ট এর চেয়ারম্যান মোঃ রাশেদ খান বলেন, আমার খুব ভালোবাসার মানুষ মহা নায়ক সালমান শাহ। তার স্মরণে একজন অন্ধ ভক্ত হিসাবে আমি যে এতটুকু করতে পেরেছি তাই আমি নিজেকে গর্বিত মনে করি। সমাজের সর্বস্তরের জনগণকে আন্তরিক ভাবে অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, আপনারা আসুন দেখুন এবং আপনাদের ভালোবাসা পেলে এখানে আগামীতে আরো অনেক সুন্দর সুন্দর পর্যটক নিদর্শন জিনিস স্থাপন করবো।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com