সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বালিয়া ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

বালিয়া ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মোহাম্মদ মামুন রেজা//ধামরাই (ঢাকা) প্রতিনিধি 

ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৩টি বুথে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে বার জন অভিভাবক সদস্য প্রার্থী অংশ নেন।এদের মধ্যে যুগ্ম ভাবে আনোয়ার হোসেন ৩০০ ভোট ও আবুল বাসার যুগ্মভাবে ৩০০ভোট, আব্দুল হামিদ ২৭৬ ভোট ও সামছুল আলম ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ১২২৬ জন। এর মধ্যে ৭৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নায়ার সুলতানা।কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের আইসি রাসেল মোল্লা নেতৃত্বে আইন শৃংঙ্খলার দ্বায়িত্ব পালন করেন এসআই পান্নু ও সঙ্গীয় ফোর্স।ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক বলেন, সুন্দর ও মনোরম শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com