সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
নবীগঞ্জ স্টুডেন্টস’ এসোসিয়েশন,সাস্ট এর সভাপতি জায়েদ ও সম্পাদক দীপ্ত রায়

নবীগঞ্জ স্টুডেন্টস’ এসোসিয়েশন,সাস্ট এর সভাপতি জায়েদ ও সম্পাদক দীপ্ত রায়

নাজমুল ইসলাম, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি  

শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার অঙ্গিকার নিয়ে দেশের অন্যতম বিদ্যাপিঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) এ নবীগঞ্জ স্টুডেন্টস’ এসোসিয়েশন, সাস্ট এর সভাপতি এবি জায়েদ আহমেদ ও দীপ্ত রায়কে সাধারণ সম্পাদক করে চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।গতকাল ৬ মার্চ (শুক্রবার) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায়, সংগঠনের ৩য় কার্যনির্বাহী কমিটির সভাপতি রুবেল আহমেদ ও সাধারণ সম্পাদক ঝলক মহালদার এর পরিচালনায় সন্ধা ৭টা ৩০ মিনিটের সময় এ কমিটি ঘোষণা করা হয়। সদ্য গঠিত কমিটির সভাপতি এবি জায়েদ আহমেদ হলেন  হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪ নং দীঘলবাক ইউনিয়নের রাধাপুর গ্রামের কৃতি সন্তান। তিনি উপজেলার স্বনামধন্য সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসা,নবীগঞ্জ থেকে দাখিল ও আলিম পরীক্ষায় অত্যন্ত সফলতার সাথে পাশ করেন এবং বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম সেমিস্টারে অধ্যয়নরত আছেন ও সাধারণ সম্পাদক:  দীপ্ত রায় উপজেলার ১২নং কালিয়ার ভাংঙ্গাতে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন, কালিয়ার ভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। পরে সন্দলপুর বি সি উচ্চ বিদ্যালয় ও শচীন্দ্র ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ নৃবিজ্ঞান বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছেন।নবনির্বাচিত সভাপতি এবি জায়েদ আহমদ ও সাধারণ সম্পাদক দীপ্ত রায় এর সাথে কথা বলে জানা যায় নবীগঞ্জ স্টুডেন্টস’ এসোসিয়েশন, সাস্ট ২০১৭ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য হল সাস্টে অধ্যয়নরত নবীগঞ্জের শিক্ষার্থীর মধ্যে যোগাযোগ ও সুসম্পর্ক তৈরি করা এবং এলাকা মানুষদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়া। এটি ছাত্র ছাত্রীদের সহযোগিতামূলক একটি সংগঠন। প্রতিটি স্কুল, কলেজে সেমিনারের মাধ্যমে তাদের মাঝে উৎসাহ প্রদান করা, যাতে করে তারা বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যাপারে উৎসাহিত হয়।উনারা আরো বলেন, আমরা মনে করি যে, যেই এলাকায় আমাদের বড় হওয়া সেই এলাকার মানুষদের জন্য ভাল কিছু করা।যাতে আমাদের মাধ্যমে, আমাদের মত আরও কিছু মানুষ এলাকার টানে একত্র হয়ে নবীগঞ্জ উপজেলাকে ১০০% শিক্ষিত উপজেলা হিসেবে গড়ে তুলে।আমরা বিশ্বাস করি যে,আমাদের প্রত্যেকের মধ্যে কিছু সুপ্ত প্রতিভা রয়েছে কিন্তু আমরা পর্যাপ্ত সুযোগ সুবিধার ও তথ্যের অভাবে আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি না।আমরা যদি প্রত্যেকে নিজেদের জায়গা থেকে একটু এগিয়ে আসি তাহলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর পাশাপাশি দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাদের ছোট ভাই-বোনরা চান্স পেয়ে আমাদের এলাকার মুখ উজ্জ্বল করবে। তাই সকল ছাত্র ছাত্রীদের জন্য শুভ কামনা ও ভালবাসা জানিয়েছেন নবীগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশন,সাস্ট এর নব-নির্বাচিত সভাপতি জনাব এব জায়েদ আহমদ ও সাধারণ সম্পাদক দীপ্ত রায়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com