সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
বিজয়নগরে প্রবাসী সহ দুটি বিয়ে বন্ধ ও জরিমানা

বিজয়নগরে প্রবাসী সহ দুটি বিয়ে বন্ধ ও জরিমানা

জিয়াদুল হক বাবু//স্টাফ রিপোর্টার,সময়নিউজবিডি  

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রবাসী সহ দুটি বিয়ে বন্ধ করে হোম কোয়ারেন্টাইনে না থাকার অপরাধে এক প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: মাহবুবুর রহমান  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিয়ে দুটি বন্ধ ও জরিমানা আদায় করেন । এসময় উপস্তিত ছিলেন ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি তদন্ত আতিকুর রহমান ও এ,এস,আই হাবিবুর রহমান। 
উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান জানান, উপজেলার বুধন্তী ইউনিয়নের সেমড়া গ্রামের মৃত হাসিম আলীর ছেলে কুসুম আলী ১০ ই মার্চ কুয়েত থেকে দেশে আসেন এবং আগামী ২২ শে মার্চ বিয়ের দিনতারিখ  ঠিক করেন এবং ১৪দিন হোম কোয়ারেন্টেনে না থেকে তিনি বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করছিলেন বলে খবর পেয়ে আজ শুক্রবার সকালে বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন বিয়ে বন্ধের মুচলেকা দেয় ও কোয়ারেন্টাইনে থাকার অঙ্গিকার করেন। এসময় হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘুরাঘুরি করার দায়ে ঐ প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে এর আগে সকালে একই ইউনিয়নের খাতাবাড়ি গ্রামের মন্নাফ মিয়ার মেয়ে হুছনা আক্তারের সাথে একই ইউনিয়নের বীরপাশা গ্রামের আওয়াল মিয়ার ছেলে মমিন মিয়ার বিয়ে ভেঙ্গে দেয় প্রশাসন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি (ইউপি সদস্য) জামাল মিয়া ও কনের বাবা মন্নাফ মিয়া বিয়ে পেছানোর কথা বলে মুচলেকা দেয়।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com