সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
যাত্রীদের হাতে “হোম কোয়ারেন্টাইন ” সিল মারছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ

যাত্রীদের হাতে “হোম কোয়ারেন্টাইন ” সিল মারছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি   

যাত্রীদের হাতে “প্রাউড টু প্রটেক্ট বাংলাদেশ হোম কোয়ারেন্টাইন ” সিল মারছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ। সিলের নিচে তারিখও লিখা রয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল থেকে ভারতের আগরতলা দিয়ে বাংলাদেশে আসা যাত্রীদের হাতে এসব সিল মারছেন ইমিগ্রেশন পুলিশ। 
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ জানায়, বিশ্বব্যাপী করোনা ভাইরাস আতঙ্কে সংক্রমণ থেকে প্রতিরোধের অংশ হিসেবে যাত্রী পারাপারে বেশ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। মাস্ক ছাড়া কাউকেউ ঢুকতে দেয়া হচ্ছে না স্থলবন্দর এলাকায়। পণ্যবাহী ট্রাকের চালক ও সহযোগিকেও মাস্ক পড়তে হচ্ছে। বন্দর এলাকায় কর্মরত, কাস্টমস, বিজিব, ইমিগ্রেশন ও স্বাস্থ্য বিভাগের লোকজন মাস্ক পরে থাকতে দেখা গেছেন। ভারত থেকে ফেরা প্রত্যেক যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা করানোর পাশাপাশি একটি ফরম পূরণ করতে হচ্ছে। এসময় যাত্রীরা যাতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকেন সে জন্য তাদের হাতে সিল মারছেন ইমিগ্রেশন পুলিশ। সিলে লিখা রয়েছে ” প্রাউড টু প্রটেক্ট বাংলাদেশ হোম কোয়ারেন্টাইন “। সিলের নিচে সিল মারার তারিখ থেকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ার তারিখও লিখা রয়েছে।     

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com