সংবাদ শিরোনাম
কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রির অভিযোগে ১ লক্ষ ৯০ হাজার টাকা অর্থদণ্ড ; দুটি গুদাম সিলগালা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রির অভিযোগে ১ লক্ষ ৯০ হাজার টাকা অর্থদণ্ড ; দুটি গুদাম সিলগালা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হায়াত উদ-দৌলা খাঁন’র নির্দেশে অতিরিক্ত মূল্যে পন্যবিক্রির অভিযোগে ৯ জনকে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি গুদামও সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার (২২ মার্চ) জেলা শহরের আনন্দবাজার, জগৎবাজারে নিয়মিত তদারকির কার্যক্রমের অংশহিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয়। 

অবৈধভাবে চাল মজুদের দায়ে দুটি গুদাম সিলগালা করার পর বিমূর্ষ অবস্থায় বসে আছেন ইব্রাহিম ট্রেডার্স এর প্রোপাইটর মোঃ ইব্রাহিম।

জানা যায়, রবিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস, প্রশান্ত কুমার বৈদ্য, কিশোর দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা শহরের আনন্দবাজার ও জগৎ বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রি করার দায়ে ৯ জন ব্যবসায়ীকে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করেন। এসময় অবৈধভাবে মজুদের মাধ্যমে চালের  কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ইব্রাহিম ট্রেডার্স এর ঘাটুরা এলাকায় এবং নাটাই এলাকার দুইটি গুদামে ২ হাজার ৬শত ৪৭ বস্তা চালসহ সিলগালা করে দেয়া হয়।

এ সময় র‍্যাবের কোম্পানি কমান্ডার রাফি উদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে র‍্যাবের একটি টিম, সদর মডেল থানার পুলিশ বাহিনীর সদস্যরা, ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী, বাজার তদারকি কর্মকর্তা নাজমুল হক এবং ক্যাবের জেলা প্রতিনিধি এস এম শাহীন এবং  আনন্দ বাজার চাল ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল মিয়া উপস্থিত  ছিলেন। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com