সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশ্বিক করোনা সঙ্কটে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন জিয়াউল কার্জন ফাউন্ডেশন

বৈশ্বিক করোনা সঙ্কটে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন জিয়াউল কার্জন ফাউন্ডেশন

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আহবানে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের মাননীয় সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর অনুপ্রেরণায় যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট আইনজীবী মোঃ শরিফুল হক কার্জনের অর্থায়নে জেলার বিভিন্ন উপজেলায় এক হাজার পাঁচশত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকেল ৪ টায় জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে পৌর এলাকার কর্মহীন শ্রমজীবী দুই শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম, যুক্তরাজ্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি এড. এ এফ এম মেজবাহ উদ্দিন ইকু, শরিফুল হক কার্জনের মমতাময়ী মা নার্গিস আক্তার রেখা, ছোট ভাই আরিফুল হক হিমন। 
করোনা পরিস্থিতিতে মানুষের কষ্ট লাগবে জেলার বিভিন্ন উপজেলায় এক হাজার পাঁচশত পরিবারের মাঝে চাল, ডাল,আলু, ভোজ্য তৈল ও ছোলা উপহার হিসেবে বিতরণ করা হয়। এসময় আল মামুন সরকার করোনা ভাইরাস সংক্রমনের ফলে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য জিয়াউল কার্জন ফাউন্ডেশন এর চেয়ারম্যান শরিফুল হক কার্জন’কে ধন্যবাদ জানান ও  কৃতজ্ঞতা জানান এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। (প্রেস বিজ্ঞপ্তি)। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com