সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
নিজের জমানো টাকায় অসহায়দের পাশ দাঁড়িয়েছে ছাত্রলীগ নেত্রী আফরিন

নিজের জমানো টাকায় অসহায়দের পাশ দাঁড়িয়েছে ছাত্রলীগ নেত্রী আফরিন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি   

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা সংকটে অসহায় ও কর্মহীন হয়ে পড়া নিম্ন ও দরিদ্র পরিবারের মাঝে নিজের জমানো টাকায় ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন জেলা ছাত্রলীগ নেত্রী আফরিন ফাতেমা জুই। পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ভাগ করে নিতে প্রতি পরিবারের মাঝে বস্ত্রসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি। 

গত ২ দিনে শহরের খৈয়াসার এলাকার প্রত্যেকের মাঝে শাড়ী, লুঙ্গি, সেমাই, দুধ, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 
এ সময় তিনি জানান, স্থানীয় সংসদ সদস্য র,আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশে করোনার শুরু থেকেই জনগনকে সচেতন করার পাশাপাশি আমার নিজ উদ্যোগে জনগনের সেবায় কাজ করে যাচ্ছি। এখনো পর্যন্ত নিজের জমানো টাকায় যতটুকু পেরেছি মানুষকে সহায়তা করার চেষ্টা করছি। আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে। 
ঈদ উপহার প্রদানকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেত্রী জাফরিন জাহান সরকার, সৈয়দা বুশরা, সামান্তা আক্তার, সুমাইয়া জান্নাতা সিমু, তুশি খানম প্রমূখ।  
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com