সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বিদেশি রিভলবারসহ এক যুবলীগ নেতা আটক

বিদেশি রিভলবারসহ এক যুবলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশী রিভলবার ও দুই রাউন্ড গুলি সহ সুমন মিয়া (৪৪) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে র‍্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। জেলা শহরের টেংকেরপাড় থেকে তাকে আটক করা হয়। আটক সুমন জেলা শহরের মধ্যপাড়ার মুসলিম মিয়ার ছেলে।
রবিবার (৩১ মে) দুপুরে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।    
র‍্যাব জানায়, রবিবার দুপুরে র‍্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের টেংকেরপাড় এলাকা থেকে অভিযান চালিয়ে জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস (সাধারন সম্পাদক) সুমন মিয়াকে আটক করেন র‍্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা আটক করেন। এসময় তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।      
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র‍্যাব।                            
ইনাম/ সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com