সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
রামগড়ে দুস্থদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

রামগড়ে দুস্থদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

এমদাদ খান, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রামগড়ে করোনায় রোজগারহীন দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 
মঙ্গলবার (৯ জুন) রামগড়  প্রেসক্লাব প্রাঙ্গনে এ  ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।  ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, ভোজ্য তেল, লবন, সুজি ও চিনি।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য মংপ্রু চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন রামগড় পৌরসভার মেয়র মোহাম্মদ শাহ জাহান কাজী রিপন, রামগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  মুজিবুর রহমান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  আবু তাহের মুহাম্মদ , রামগড় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোঃ আহসান উল্যাহ, নারী কাউন্সিলর মিসেস কনিকা বড়ুয়া।
অনুষ্ঠানে রামগড় প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন লাভলু,  সাংবাদিক শুভাশিস দাশ, ফয়েজ আহমেদ মিলন, বাহার উদ্দিন, এমদাদ খান প্রমুখ উপস্থিত ছিলেন। 
ত্রাণ বিতরণ শেষে উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী ত্রিপুরা করোনার এ দুর্যোগকালে রামগড়ে দরিদ্র মানুষের সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণ করায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে  ভবিষ্যতেও এ ধরণের মানবিক  সহায়তা  অব্যাহত রাখতে সংস্থাটির প্রতি অনুরোধ  জানান। 
রামগড় পৌরসভার মেয়র মোহাম্মদ শাহ জাহান কাজী রিপন বৈশ্বিক করোনা মহামারি মোকাবিলায়  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির  কার্যক্রমের প্রশংসা করে বলেন,  বিভিন্ন দুর্যোগকালে রেড ক্রিসেন্ট সোসাইটি বরাবরই মানবিক ভুমিকা রেখে আসছে। তিনি খাগড়াছড়ির জেলার ৬টি উপজেলায় পরিচালিত ‘ইকোসেফ’ প্রকল্প  রামগড়েও চালু করার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি জোর দাবি জানান।অনুষ্ঠানের সভাপতি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট সমাজসেবক মংপ্রু চৌধুরী রামগড়ে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও  সম্প্রসারিত করার দাবী জানান। তিনি রামগড় প্রেসক্লাব প্রাঙ্গনে সুশৃঙ্খলভাবে দরিদ্রদের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ সামগ্রী সম্পন্ন করায় ব্যবস্থাপনায় নিয়োজিতদের ধন্যবাদ জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com