সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
পৌরসভার লকডাউন এ থাকা তিনটি ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ

পৌরসভার লকডাউন এ থাকা তিনটি ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে লকডাউনকৃত পৌর এলাকার তিনটি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের নির্দেশে লকডাউন এ থাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪ , ৫ ও ৮ নং ওয়ার্ড কাজীপাড়া,মধ্যপাড়া ও পাইকপাড়ার ৫০ টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল ১ কেজি চিনি, ১ লিটার ভোজ্যতৈল ২ প্যাকেট সেমাই বিতরণ করা হয।
এসময় অ্যাডভোকেট লোকমান হোসেন বলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে দেড় কোটিরও বেশি পরিবারের সাড়ে ছয় কোটি মানুষের মাঝে মানবিক খাদ্য সহায়তা এবং ৫০ লক্ষ মানুষকে আড়াই হাজার টাকা করে নগদ অর্থ উপহার দিয়েছেন। অ্যাড. লোকমান হোসেন চলমান করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত  ছিলেন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর আবুল কাশেম সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ করিম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি বিজয় কৃষ্ণ মল্লিক, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পার্থ,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া শিপু,সদস্য জুয়েল দেব। (প্রেস বিজ্ঞপ্তি)।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com