সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় আগামীকাল থেকে দুদিন ব্যাপী অনলাইন ফ্লাটফর্মে ডিজিটাল মেলা ২০২০ শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় আগামীকাল থেকে দুদিন ব্যাপী অনলাইন ফ্লাটফর্মে ডিজিটাল মেলা ২০২০ শুরু

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি   

টেকসই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটির সর্বোত্তম ব‍্যবহার ও প্রয়োগ নিশ্চিতকরণ, প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন এবং উদ্ভাবনী উদ্যোগে নাগরিক সেবা সহজীকরণের প্রত‍্যয়ে ব্রাহ্মণবাড়িয়াসহ ৬৪ টি জেলার ডিজিটাল কার্যক্রমকে জাতীয় তথ্য বাতায়নের মাধ‍্যমে উপস্থাপনের লক্ষ্যে তথ‍্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ‍্যোগে ২৮ জুন হতে ৩০ জুন পর্যন্ত ‘অনলাইন প্লাটফর্মে ডিজিটাল মেলা-২০২০’ আয়োজন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন ডিজিটাল কার্যক্রম ও উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত প্রয়োজনীয় সচিত্র তথ‍্যাদি জাতীয় তথ্য বাতায়নে সংযুক্ত করার মাধ্যমে এই মেলাটি উদযাপিত হবে। brahmanbaria.gov.bd ওয়েবসাইটে ‘ডিজিটাল মেলা-২০২০’ শীর্ষক মেন‍্যু বারে মেলাটি আয়োজিত হচ্ছে। 
‘ডিজিটাল মেলা-২০২০’ মেন‍্যুবারের অভ‍্যন্তরে মুজিব শতবর্ষ, ই-সেবা, ডিজিটাল সেন্টার ও অন‍্যান‍্য প্রতিষ্ঠানসমূহ, কোভিড-১৯, বিভিন্ন স্টার্টআপ ও তরুণ উদ্ভাবকদের উদ‍্যোগ, শিক্ষা ও কর্মসংস্থান, জেলা ব্র‍্যান্ডিং, ছবি ও ভিডিও শীর্ষক প‍্যাভিলিয়ন থাকবে।
brahmanbaria.gov.bd ওয়েবসাইটে ঢুকে মেলায় সর্বাধিকবার পরিদর্শন (visit) করা ব‍্যক্তিদের জন‍্য রয়েছে একাধিক আকর্ষণীয় পুরস্কারের ব‍্যবস্থা। তাই সবাইকে বেশি বেশি করে উল্লিখিত ওয়েবসাইটে ঢুকে ‘ডিজিটাল মেলা-২০২০’ পরিদর্শন করার জন‍্য আমন্ত্রণ জানানো হচ্ছে। 
মেলা উপলক্ষ্যে ২৯ জুন রোজ রবিবার ও ৩০ জুন রোজ সোমবার দুইদিন ব‍্যাপী ব্রাহ্মণবাড়িয়া জুড়ে একটি অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন‍্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। সকল ব্রাহ্মণবাড়িয়াবাসী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন‍্য নিমন্ত্রিত।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com