সংবাদ শিরোনাম
নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল
বিজয়নগরের সিঙ্গারবিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বিজয়নগরের সিঙ্গারবিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজার থেকে জজ মিয়া (৩৮) নামে একটি ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। 
মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯ টায় সিঙ্গারবিল বাজারের একটি মার্কেটের পেছনের দোকানঘর থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ। নিহত জজ মিয়া সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়া পাড়ার গিয়াস উদ্দিনের ছেলে।  
বিজয়নগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে বাজারের একটি মার্কেটের দ্বিতীয়তলার দোকান ঘর থেকে রক্ত বের হতে দেখে বাজারের ব্যবসায়িক নেতারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের পচনধরা মরদেহ উদ্ধার করেন। গত এক বছর ধরে নিহত জজ মিয়া এই দোকান ঘরেই থাকতেন বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন বলে জানিয়ে ওসি আরো বলেন, ধারণা করা হচ্ছে হতাশাগ্রস্ত থেকে হয়তো আত্মহত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানতে পারবো। তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                                                

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com