সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় আসামীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তার খুনের ঘটনায় দুইজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় আসামীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তার খুনের ঘটনায় দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ায় আসামীর ছুরিকাঘাতে সদর মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
শনিবার (১৮ জুলাই) ভোরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর ও শাহপুর থেকে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- চান্দপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আবুল হোসেন (৩০) ও একই গ্রামের মুছা মিয়ার ছেলে ইসমাইল হোসেন (২০)।  
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুহাম্মদ শাহজাহান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, এএসআই আমির হোসেন খুনের ঘটনায় আরেক আহত এএসআই মনি শঙ্কর চাকমা বাদী হয়ে শুক্রবার রাতে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 
ওসি তদন্ত আরো জানান, আমির হোসেন খুনের ঘটনার মূল অভিযুক্ত আসামি মামুন মিয়াকে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা করছে। তবে মামুনের বিরুদ্ধে আরো তিনটি মামলা রয়েছে। 
উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেল ৫ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারে গ্রেপ্তারি পরোয়ানার আসামি মামুন মিয়াকে গ্রেপ্তার করতে গেলে আসামি মামুনের ছুরিকাঘাতে সদর মডেল থানা পুলিশের এএসআই আমির হোসেন মারা যান ও আরেক এএসআই মনি শঙ্কর চাকমা আহত হয়।            

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com