সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
সাংবাদিকদের পেশাগত মান সম্মুজ্জ্বল রাখার আহবান

সাংবাদিকদের পেশাগত মান সম্মুজ্জ্বল রাখার আহবান

সময়নিউজবিডি২৪ডটকম\
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সভা ১৮ জুলাাই ২০২০, শনিবার প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের নব গঠিত কমিটির আহবায়ক খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় সাংবাদিকদের পেশাগত মান সমুজ্জ্বল রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানানো হয়েছে। সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পীর সঞ্চালনায় উক্ত সভায় ছিলেন আহবায়ক কমিটির সদস্য আল আমীন শাহীন, মফিজুর রহমান লিমন, নজরুল ইসলাম শাহজাদা। সভায় ক্লাবের বিভিন্ন উন্নয়ন কাজ নিয়ে আলোচনা হয়। করোনা সংকটকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ স্বাস্থ্য সুরক্ষায় প্রচারণামূলক এবং জনহিতকর সংবাদ, সরকারী বিভিন্ন পদক্ষেপ কার্যক্রমে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা করার আহবান জানানো হয়। এছাড়া সাম্প্রতিককালে সামাজিক মাধ্যমে আপত্তিকর বিভিন্ন পোস্টের ব্যাপারে আলোচনা পর্যালোচনা হয়। কোন মন্তব্যে রাস্ট্র ব্যক্তি প্রতিষ্ঠানের মানহানী ভাবমূর্তি ক্ষুন্ন না হয় যে ব্যাপারে সচেতনতা সর্তক থাকার জন্য অনুরোধ জানানো হয় এবং প্রেসক্লাব এবং ক্লাবের সম্মানিত সদস্যদের ভাবমূর্তি ক্ষুন্ন হলে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে সিদ্ধান্ত হয়। এছাড়া প্রেসক্লাবের আসন্ন নির্বাচনের প্রস্তুতি সহ ক্লাব উন্নয়ন কর্মকান্ডে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহবান জানানো হয়েছে।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com