সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বাবরি মসজিদের স্থলে মন্দির নির্মাণের প্রতিবাদে সম্মিলিত কওমি প্রজন্মের মানববন্ধন

বাবরি মসজিদের স্থলে মন্দির নির্মাণের প্রতিবাদে সম্মিলিত কওমি প্রজন্মের মানববন্ধন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে সম্মিলিত কওমি প্রজন্মের ব্যানারে মাদরাসার ছাত্ররা।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে সংগঠনের মুখপাত্র হাফেজ মুফতি এরশাদুল্লাহ’র সভাপতিত্বে ও মাওলানা আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত কওমি প্রজন্মের নেতা মুফতী নিয়ামুল ইসলাম, মুফতি জুবায়ের সাইফুল্লাহ, মুফতি নুরুল্লাহ আল মানসুর, হাফেজ মাওলানা কাজী সাইফুর রহমান মুন্না, মাওলানা এনামুল হাসান, এইচ এম সৈয়দ কাসেম, মুফতি আব্দুল মোমেন মিছবাহ, আব্দুল হাকিম হাবিবি, নায়েমুল ইসলাম সাদেকী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাবরি মসজিদ মুসলমানদের ঐতিহ্য। এই মসজিদের স্থলে মন্দির নির্মাণে সারা বিশ্বের মুসলমানদের অন্তরে আঘাত লেগেছে। বক্তারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের সরকারের এই কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ার আহবান জানান। তারা বলেন, বাবরি মসজিদ রক্ষার জন্য  তারা লংমার্চ করবেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com