সংবাদ শিরোনাম
নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল
বিপুল পরিমান মাদকসহ ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ জন গ্রেপ্তার

বিপুল পরিমান মাদকসহ ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ লিটার মদ, ১৪৭ বোতল স্কফ সিরাপ, ১৭ বোতল ফেন্সিডিল এবং সাড়ে ৬ কেজি গঁাজাসহ ১৩ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও বিজিবির সদস্যরা। এ সময় চারটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার হরিজন কলোনী, আখাউড়া উপজেলা, বিজয়নগর উপজেলার ও কসবা উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক দ্রব্যসহ ১৩জনকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার হরিজন কলোনী থেকে ৭০ লিটার মদসহ ১০জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মদন দেবনাথ, অশোক কুমার মল্লিক, বড়দা ঋষি, ভবতোষ ঋষি, অনিল ঋষি, চন্দন ঋষি, শরীফ মিয়া, সাইদুল ইসলাম, শংকর ঋষি, কাজী নজরুল।
অপরদিকে বিজিবির ২৫ ব্যাটালিয়ন ( সরাইল ব্যাটালিয়ন) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে বিজিবির সদস্যরা জেলার আখাউড়া উপজেলার কল্যানপুর এলাকা থেকে ৩ কেজি গঁাজা এবং ১৭ বোতল ফেনসিডিলসহ সুজন চন্দ্র দাস- (২২), একই উপজেলার রাজাপুর এলাকা এবং  আবদুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৩ বোতল স্কফ সিরাপ, আখাউড়া উপজেলার খলাপাড়া এলাকা থেকে ২৬ বোতল স্কফ সিরাপ ও ২টি মোবাইল সেটসহ  মাদক ব্যবসায়ী সাদির মিয়া- (২২) এবং বিজয়নগর উপজেলার মহেশপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল স্কফ সিরাপ এবং কসবা উপজেলার জয়নগর এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ২টি মোবাইল সেটসহ মাদক ব্যবসায়ী রনি ভুইয়া-(২০)কে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বিজয়নগর, কসবা ও আখাউড়া থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com