সংবাদ শিরোনাম
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ব্রাহ্মণবাড়িয়ায় ২৪জন ভিক্ষুককে পুর্নবাসন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ব্রাহ্মণবাড়িয়ায় ২৪জন ভিক্ষুককে পুর্নবাসন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় ২৪ জন ভিক্ষুককে পুর্নবাসনের লক্ষ্যে প্রত্যেককে নগদ ২৫ হাজার টাকা এবং ২০ কেজি করে চাল দেয়া হয়েছে।
সোমবার সকালে  সমাজসেবা অধিদপ্তরের উযদ্যোগে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে (টাউন ক্লাব) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার ও সমাজসেবা উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস।
অনুষ্ঠানে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় ২৪ জন ভিক্ষুককে পুর্নবাসনের লক্ষ্যে প্রত্যেককে নগদ ২৫ হাজার টাকা এবং ২০ কেজি করে চাল দেয়া হয়।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, আজ রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। এই শুভ দিনে আমরা ২৪ জন ভিক্ষুককে পুর্নবাসনের উদ্যোগ গ্রহন করেছি। প্রাথমিকভাবে তাদেরকে সামাজিক 
নিরাপত্তা কর্মসূচী প্রকল্প থেকে আত্ম কর্মসংস্থানের জন্যে  প্রত্যেককে ২৫ হাজার করে টাকা এবং পৌরসভার পক্ষ থেকে ২০ কেজি করে চাল দেয়া হয়। পরবতর্ী সময়ে যাদের জমি নেই তাদেরকে জমি  বন্দোবস্ত দেয়া হবে। ঘর করে দেয়া হবে। কেউ  যাতে নতুন করে ভিক্ষাবৃত্তি না করে সেই বিষয়টি নিশ্চিত করা হবে। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com