সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নবীনগরে প্রবাসীকে কুপিয়ে হত্যা

নবীনগরে প্রবাসীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হানিফ মিয়া-(৩৫) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুুুুুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের একটি ডোবা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হানিফ মিয়া নুরজাহানপুর গ্রামের দুবরাজ মিয়ার ছেলে।
নিহতের পরিবারের দাবি পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন হানিফ মিয়াকে কুপিয়ে হত্যা করেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে,  গত বুধবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন হানিফ। রাতের বেলা পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানসহ আত্মীয়-স্বজনের বাড়িতে খেঁাজ নিয়ে তার সন্ধ্যান পায়নি।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নুরজাহানপুর গ্রামের একটি ডোবায় তার রক্তাক্ত লাশ পড়ে  থাকতে দেখে পুলিশকে খবর দিলে দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ র“হুল আমীন বলেন, খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তিনি বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা সনাক্তের জন্য  তদন্ত চলছে, তবে এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com