সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
আশুগঞ্জে প্রাইভেটকারযোগে অভিনব কায়দায় গরু চুরিকালে গরু চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

আশুগঞ্জে প্রাইভেটকারযোগে অভিনব কায়দায় গরু চুরিকালে গরু চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লামাবায়েক এলাকা থেকে র‍্যাব-১৪, সিপিসি-০৩ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে অভিযান চালিয়ে গরু চোর চক্রের ০২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লামাবায়েক দক্ষিনপাড়াস্থ মহাসড়কের দক্ষিন পাশের্ব বালুর মাঠ হতে দুটি গরুসহ তাদের গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ শফিকুল (৩২) ও মেহেদী হাসান মুন্না (২৩)। তাদের মধ্যে শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেহাইর গ্রামের সিরাজ মিয়ার ছেলে ও মেহেদী হাসান মুন্না কোতয়ালী থানার আকুয়া চুকাইতলা গ্রামের মৃত ফজলুল হক এর ছেলে।  
র‍্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা জানান, পলাতক আসামীর সহায়তায় নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকা হতে অজ্ঞাত ব্যক্তির গরু ০২ টি চুরি করেছে। উক্ত গরু ০২ টি প্রাইভেটকারের ভিতরে অভিনব কায়দায় নিয়ে আসে। চুরি করা গরু সুযোগ বুঝে বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে। জিজ্ঞাসাবাদে আসামীরা আরো জানায়, গরু চোর চক্রের সদস্যরা বিভিন্ন এলাকায়, গরু চুরি করে থাকে তারা সুযোগ বুঝে এলাকা পরিবর্তন করে । আর সেই গরু বহন করার জন্য চোর চক্র কালো গ্লাসের প্রাইভেটকার ব্যবহার করে। প্রাইভেটকারের মধ্যে গরুর চার পা বেধে ড্রাইভারের সিটের পিছনের সিটে বহন করে।

এ ব্যাপারে র‍্যাব-১৪, সিপিসি-০৩ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com