সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
পারিবারিক বিরোধের জের আখাউড়ায় দেড় বছরের শিশু জখম

পারিবারিক বিরোধের জের আখাউড়ায় দেড় বছরের শিশু জখম

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক বিরোধের জের ধরে দেড় বছরের শিশু হাফসাসহ তার মা-বাবাকে মারধোর করেছে চাচারা। গত বুধবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের কৌড়াতলী ঋষিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত হাফসাসহ তার মা-বাবাকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ের দি ল্যাব এইড হাসপাতালে ভর্তি  করা হয়েছে। শিশুটির মাথায় দুইটি সেলাই করা হয়েছে।

শিশুর পিতা ডালিম মিয়া অভিযোগ করে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে তার ভাইয়েরা তাদেরকে মারধোর করেছে। ঘটনার পর তিনি শিশুসহ থানায় গেলেও পুলিশ তাদেরকে তাড়িয়ে দেয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ল্যাব এইড হাসপাতালে শিশুর পিতা আহত ডালিম মিয়া জানান, টাকা-পয়সার লেনদেনসহ বিভিন্ন বিষয়ে তার ভাইদের সাথে তার পারিবারিক ঝামেলা রয়েছে। তিনি বলেন, গত তিন বছর আগে তিনি বিদেশ যাওয়ার সময় দুই ভাইয়ের কাছ থেকে তিনি ৬০ হাজার টাকা হাওলাত নিয়ে ছিলেন। বিদেশ থেকে এসে তিনি ভাইদেরকে ৩৫ হাজার টাকা পরিশোধ করেন। বাকী টাকার জন্য বুধবার বিকেলে তার ভাই সৈয়দ মিয়া, টুটুল মিয়া ও জুয়েল মিয়া তার পরিবারের উপর হামলা করে। এ সময় তার দেড় বছরের শিশু হাফসাও আহত হয়। 
পরে তিনি শিশুটিকে নিয়ে থানায় গেলে পুলিশ তাদেরকে তাড়িয়ে দেয়। এ সময় তার বড় ভাই আবুলসহ কয়েকজন থানায় উপস্থিত ছিল। তারা পুলিশকে জানায় আমরা নাকি নিজেরাই মাথা ফাটিয়ে  থানায় এসেছি।
হাসপাতালে শিশুর মা ফুলি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘তারা আমার দুধের বাচ্চাটাকে মেরে ফেলতে চেয়েছিলো। তাদের ছুরির আঘাতে তার মাথায় দুইটি সেলাই লাগে। আর লাঠির আঘাতে শিশুর চোখ ফুলে যায়।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী ডালিমকে থানা থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ডালিমের মা তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে গেছে। ডালিম নাকি মাদকাসক্ত। তার মা বলেছে ডালিম নাকি নিজের মাথা নিজেই ফাটিয়েছে। তিনি বলেন, শিশুটিকে কেউ যদি মারধোর করে থাকে তাহলে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com