সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
বিজয়নগরে একটি মুরগীবাহী পিকআপ আটককে মুরগী লুটপাট।। নগদ লক্ষাধিক টাকা ছিনতাই।। আহত- ৩

বিজয়নগরে একটি মুরগীবাহী পিকআপ আটককে মুরগী লুটপাট।। নগদ লক্ষাধিক টাকা ছিনতাই।। আহত- ৩

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মুরগীর পিকআপ আটকিয়ে বিপুল পরিমাণ মুরগী লুটপাট ও নগদ লক্ষাধিক টাকা ছিনতাই ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিকআপের ড্রাইভার সহ ৩ জন আহত হয়েছে। 
মঙ্গলবার (০১ ডিসেম্বর) রাত ৮ টায় বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের কেশবপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর খাঁ বাড়ি এলাকার হোসেন খান এর মালিকানাধীন “তাইবা খানম বয়লার এন্ড পোল্ট্রি ফার্ম” বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলার বিভিন্ন বাজারে মুরগি পাইকারি বিক্রি করেন। প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার বিভিন্ন বাজারে মুরগি সরবরাহ ও বকেয়া টাকা আদায় করতে বের হন ফার্মের ম্যানেজার তোফায়েল (২৬), পিকআপ ড্রাইভার লালন খান (২২), শ্রমিক রবিন মিয়া (১৬)। 

পরে তারা উপজেলার বিভিন্ন বাজারে মুরগি সরবরাহ করে ও তাগাদাড় টাকা নিয়ে উপজেলার দুলালপুর-কেশবপুর সড়ক দিয়ে বিষ্ণুপুর বাজারে মুরগি নিয়ে যাওয়ার পথে মঙ্গলবার রাত ৮টায় সড়কের কেশবপুর মানিক মেম্বারের বাড়ির সামনে কেশবপুর গ্রামের আনু মিয়ার ছেলে সবুজ (২৭), হৃদয় (২৪), একই গ্রামের শাহিদ মিয়ার ছেলে শাহীন (১৮), ও একই উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে নুরু মিয়া (২৩), ইয়াকুব মিয়া (৩০) এবং আফরোজ মিয়ার ছেলে রায়হান (২৮) সহ অজ্ঞাত আরো ৬/৭ জন যুবক পিকআপটিকে দাঁড়াতে সিঙনাল দেয়। এসময় পিকআপ ভ্যানের ড্রাইভার পিকআপটির দাড় করালে দেশীয় অস্ত্র দা, ছুরি, কিরিচ গলায় ধরে গাড়িতে থাকা ৪শত মুরগি ও নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় ছিনতাইকারীদের সাথে জোরাজুরি করলে ছিনতাইকারীদের হাতে থাকা ছুরিকাঘাতে গাড়ির চালক আদমপুর গ্রামের বাহার উদ্দিন খান এর ছেলে লালন খান (২২) ফার্মের ম্যানেজার একই গ্রামের রোকন উদ্দিনের ছেলে তোফায়েল (২৬), ও শ্রমিক রবিন (১৬) গুরুতর আহত হয়। পরে তাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ও ফার্মের সত্ত্বাধিকারী হোসেন খান ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত গাড়ির চালক লালনকে ঢাকায় প্রেরণ করেন। বাকী দুজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন। পরে ঘটনাস্থল থেকে বিজয়নগর থানা পুলিশ পিকআপটি উদ্ধার করেন। এ ঘটনায় ফার্মের মালিক হোসেন খান ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামী করে বিজয়নগর থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে “তাইবা খানম বয়লার এন্ড পোল্ট্রি ফার্ম” সত্ত্বাধিকারী হোসেন খান জানান, দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন বাজারে দেশি, বয়লার ও কক জাতীয় মুরগি পাইকারি বিক্রি করে আসছি। গতকাল আমার ম্যানেজার ও কর্মচারীরা মুরগি নিয়ে বিষ্ণুপুর বাজারে যাওয়ার পথে কেশবপুর গেলে গাড়িটি থামিয়ে ছিনতাইকারীরা আমার লোকজনকে মারধোর করে চার শতাধিক মুরগি ও নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে। এসময় আমার ম্যানেজার, কর্মচারী ও পিকআপ ভ্যান চালক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে। 
এ ব্যাপারে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) আতিকুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুরগীবাহী পিকআপ ভ্যানটি উদ্ধার করেছেন। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com