সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ জুয়ারি-মাদকসেবী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ জুয়ারি-মাদকসেবী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ লিটার চোলাই মদ, ৩ বোতল ভোদকা, নগদ ৩২০ টাকা ও ৫৮টি তাস সহ ১৪ মাদকসেবী ও জুয়ারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।

গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর ভবন সংলগ্ন সুইপার কলোনী, পৌর এলাকার কালাইশ্রী পাড়া ও শেরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পৌর এলাকার কান্দিপাড়ার মোশারফ হোসেন-(৪৮) ও মোঃ রুমেল (৩৮), পূর্ব মেড্ডার রাজু মোদক- (২৮), পশ্চিম পাইকপাড়ার আসিফ সরকার-(৩০), ভাদুঘরের শান্তি খিরমহন ঋষি- (৪৫) ও মোঃ ফেরদৌস-(৩৩), কাজীপাড়ার মোঃ পারুল মিয়া-(৭১), নিউ মৌড়াইলের হাসান মিঠু, কিশোরগঞ্জ জেলার অষ্টমগ্রামের নির্মল দাস-(২২), পৈরতলার মোঃ তছলিম খান-(৫০)। গ্রেপ্তারকৃত এই ১০জন মাদকসেবী। তাদেরকে পৌর ভবন সংলগ্ন সুইপার কলোনী, পৌর এলাকার কালাইশ্রী পাড়া থেকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ৩৬ লিটার চোলাই মদ এবং ৩ বোতল ভোদকা উদ্ধার করা হয়।
অপর দিকে  মঙ্গলবার রাতে অপর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শেরপুর এলাকার মীর সাহাবুদ্দিন (রহঃ) এর রেন্টে-এ কারের গ্যারেজের ভিতরে জুয়া খেলার সময় চার জুয়ারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন,  পৌর এলাকার মধ্যপাড়ার টিটু দেবনাথ-(২৫), বেহাইর গ্রামের ফায়জুল ইসলাম-(২৩), শেরপুর গ্রামের ইমরান-(২১) ও নয়নপুর গ্রামের মাহিন মিয়া-(২০)। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩২০ টাকা ও ৫৮টি তাস উদ্ধার করা হয়।
গতকাল বুধবার সকালে র‍্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ভৈরব র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল  পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com