সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
আখাউড়ায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আখাউড়ায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দরুইন এলাকা থেকে ১২ কেজি গাঁজা ও একটি সিএনজিসহ মোঃ কামাল মিয়া (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গতকাল শুক্রবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টায় আখাউড়া দক্ষিন ইউনিয়নের দরুইন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন র‍্যাব।
র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা আখাউড়া দক্ষিন ইউনিয়নের দরুন গ্রামের আখাউড়া -কসবা সড়কের উপর থেকে অভিযান চালিয়ে মোঃ কামাল মিয়াকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১২ কেজি গাঁজা এক গাঁজা পাঁচারের কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করেন। আটককৃত কামাল মিয়া উপজেলার দরুন গ্রামের মৃত মোমেন মিয়ার ছেলে।

উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৩৬ হাজার টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com