সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
দায়িত্বে অবহেলার অভিযোগে সরাইলে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

দায়িত্বে অবহেলার অভিযোগে সরাইলে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
দায়িত্বে অবহেলার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) উপ-পরিদর্শক (এসআই) বাপন চক্রবর্ত্তীকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে বাপন চক্রবর্ত্তী এস.আই আবু ইউছুফের কাছে দায়িত্বভার হস্তান্তর করেছেন। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১০ টার দিকে অরুয়াইল পুলিশ ফাঁড়ির পুলিশ উপজেলার পাকশিমুল বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি গুলি ও চারটি ইয়াবা উদ্ধার করে। 
গুলি ও মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি অরুয়াইল পুলিশ ফাঁড়ির পুলিশ গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেননি।
এ ঘটনায় পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বৃহস্পতিবার রাতে অরুয়াইল পুলিশ ফাঁড়ির দায়িত্ব থেকে বাপন চক্রবর্ত্তীকে প্রত্যাহারের নির্দেশ দেন।
বাপন চক্রবর্ত্তী শুক্রবার বিকেলে বলেন,‘গুলি ও ইয়াবা পাকশিমুল ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলামের মাধ্যমে ফাঁড়ির হাবিলদার সাহাব উদ্দিন বুধবার রাতে উদ্ধার করেছেন। কিন্তু তিনি গত বৃহস্পতিবার দুপুরের পর বিষয়টি আমাকে অবহিত করেন। ফলে আমি বিষয়টি আমার কর্তৃপক্ষকে যথাসময়ে অবহিত করতে পারিনি।
 সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম এম নাজমুল আহমেদ বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এস আই বাপন চক্রবর্ত্তীকে ওই ফাঁড়ি থেকে থানায় নিয়ে এসেছি।  

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com