সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করলেন পৌর মেয়র নায়ার কবির

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করলেন পৌর মেয়র নায়ার কবির

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় পর্যায়ক্রমে মোট ৬৩০টি কেন্দ্রে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০’ শুরু হয়েছে গত ১২ ডিসেম্বর থেকে। এদিকে আজ রোববার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফেরদৌস মিয়া, সংরক্ষিত কাউন্সিলর সালমা বেগম, পৌরসভার সচিব মোঃ সামছুদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, টিকাদানকারী মু. নুরুল ইসলাম মুন্সী, হিরণ মিয়া, আরশ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে পৌর মেয়র মিসেস নায়ার কবির বলেন, হাম একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। এটা একটি মারাত্মক ছোঁয়াচে রোগ যা আক্রান্ত শিশুর সংস্পর্শে অথবা হাঁচি-কাশির মাধ্যমে সুস্থ শিশুর শরীরে ছড়ায়। সাধারনতঃ শিশুরাই এই রোগে বেশী আক্রান্ত হয়। বাংলাদেশে শীতের শেষে ও বসন্তের শুরুতে হামের প্রাদুর্ভাব বেশী দেখা যায়। হাম টিকা দ্বারা প্রতিরোধযোগ্য একটি রোগ এবং এই রোগ প্রতিরোধে হাম- রুবেলা (এমআর) টিকা প্রদান করা হয়।

পৌর এলাকার ১২টি ওয়ার্ডের ৬৩০টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে এই টিকা প্রদান করা হচ্ছে। আপনার শিশুকে হাম রোগ থেকে মুক্ত রাখতে এবং হামের প্রকোপ থেকে রক্ষা পেতে অবশ্যই সময়মতো এমআর টিকা দিন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com