সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-২

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-২

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে পৃথক  সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। নিহতরা হলেন, ইলিয়াছ চৌধুরী -(৪৫) ও মোহন মিয়া-(৭০)।

নিহত ইলিয়াছ চৌধুরী উপজেলার নূরপুর গ্রামের বশির চৌধুরীর ছেলে এবং মোহন মিয়া কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার  সোহাগাজী ইউনিয়নের সুলতানপুর গ্রামের নবালক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সোমবার বিকেল ৪টার দিকে ইলিয়াছ চৌধুরী তার এক বন্ধুকে নিয়ে মোটর সাইকেলযোগে বাইপাস এলাকা দিয়ে আখাউড়া যাওয়ার পথে একটি ব্যাটারীচালিত অটোরিক্সা মোটর সাইকেলকে ধাক্কা দিলে ইলিয়াছ ও তার বন্ধু রাস্তায় ছিটকে পড়ে। পরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে ইলিয়াছ চৌধুরী মারা যায়।
অপর দিকে বিকাল ৫ টার দিকে আখাউড়া পৌর শহরের রাধানগর মসজিদের সামনে মোহন মিয়াকে একটি অটোরিকসা চাপা দিলে তিনি আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপে­ক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার  সোহাগাজী ইউনিয়নের সুলতানপুর গ্রামের নবালক মিয়ার ছেলে মোহন মিয়া তাবলিগ জামাতের সাথে আখাউড়ায় এসেছিলেন।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহামেদ নিজামী বলেন, অটোরিকসা একটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com