সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের
জাতীয় সাংবাদিক ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

জাতীয় সাংবাদিক ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

জাতীয় সাংবাদিক ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবি সমাধিস্থলের স্মৃতিসৌধে পুস্তবক অর্পণ ও আজ বিকেল ৪ টায় জাতীয় সাংবাদিক ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করেন।

আলোচনা সভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা ও চ্যানেল টুয়েন্টিসিক্স এর চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম।

জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, চ্যানেল টুয়েন্টিসিক্স এর হেড অব প্রোগ্রাম জুলহাস চৌধুরী পলাশ, জাতীয় সাংবাদিক ক্লাবের সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বি.এম. সাগর, নিউজ বাংলা ৭১ এর সম্পাদক কাজী মোঃ আল আমীন, জাতীয় সাংবাদিক ক্লাবের সদস্য কায়কোবাদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন- বাঙালির মুক্তি এসেছিল অনেক রক্ত ঝরিয়ে, শোষণ-বঞ্চনা আর যন্ত্রণার শেষে লাখো মানুষের আত্মাহুতি ও বাংলা মায়ের আত্মদানের বিনিময়ে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের বিজয় অর্জন হয়। তাই দিনটি আমাদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। (প্রেস বিজ্ঞপ্তি)। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com