সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
রাজশাহীর কাঁটাখালিতে যুবলীগ নেতা সম্রাটের উপর সন্ত্রাসী হামলা; আহত-২

রাজশাহীর কাঁটাখালিতে যুবলীগ নেতা সম্রাটের উপর সন্ত্রাসী হামলা; আহত-২

রাজশাহী সংবাদদাতা //সময়নিউজবিডি

রাজশাহীর কাঁটাখালি এলাকায় দুই যুবলীগ নেতাকে পিটিয়ে জখম করেছে ছাত্রলীগের নেতারা। বৃহস্পতিবার সাড়ে ১২ টার দিকে কাঁটাখালি মোল্লাহপাড়া নতুন ব্রিজের উপরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, চারঘাট ইউসুবপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি তুষার আলী সম্রাট (২৮) ও যুবলীগ কর্মী মারুফ খন্দকার সোহাগ (৩০)।ঘটনা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে কাঁটাখালি চকবেলঘরিয়া এলাকার আব্দুল আলীমের ছেলে যুবলীগ নেতা তুষার অালী সম্রাট (২৮) ও যুবলীগ নেতা মারুফ খন্দকার সোহাগ (৩০) মটোরসাইকেল নিয়ে বেলঘরিয়াই সম্রাটের সাবা পোলট্রি মুরগির খামারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কাঁটাখালি থেকে বেলঘরিয়ার রাস্তার মোল্লাপাড়া ব্রিজের উপরে পৌছালে। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে ব্রিজে দেশী অস্ত্র, লাঠি, পাইব নিয়ে ওই এলাকার জব্বার আলীর ছেলে দুলাল আলী ও তার ছোট ছেলে কাঁটাখালি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো সোহাগ আলীসহ অজ্ঞাত ৭ থেকে ৮ জন যুবলীগ নেতা সম্রাট ও মারুফের উপরে হামলা চালিয়ে পিটিয়ে জখম করে গুরুতর আহত করে ফেলে দেয়। পরে অহত অবস্থায় তাদের দুই জনকে স্থানিয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। আহত সম্রাট ও মারুফ কে রামেক হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। সম্রাটের অবস্থা আশংকা জনক বলে জানান রামেক হাসপাতালের কর্মরত চিকিৎসক।
এ ঘটনায় আরএমপি কাঁটাখালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জিল্লু রহমান জানান, মারামারির ঘটনা সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে কাউকে পায়নি। এ ঘটনায় যদি কেউ মামলা করতে চায় তাহলে মামলা নিয়ে আসামীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com