সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাস সর্ম্পকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাস সর্ম্পকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ মামুন রেজা, ধামরাই (ঢাকা) প্রতিনিধি

বিশ্বজুড়ে আতংক সৃষ্টিকারী ও বহুল আলোচিত করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনা সৃষ্টির লক্ষ্যে আজ বৃহস্পতিবার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর ইফফাত আরা।তিনি জানান, করোনা প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির জন্য নয় সদস্য বিশিষ্ট একটি কমিটি ইতিমধ্যে গঠিত হয়েছে যার উপদেষ্টা স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক এবং সদস্য সচিব ডা. ইফফাত আরা নিজেই।

করোনা আক্রান্ত রোগিদের জন্য ধামরাই উপজেলার কৃষ্ণনগরের ২০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতালকে কোয়ারেন্টাইন কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে।তবে ধামরাইয়ে এখনও কোন করোনা রোগির অস্তিত্ব মিলেনি বা কেউ শনাক্ত হয়নি। তিনি আরও জানান, করোনা সংক্রান্ত যে কোন সেবা বা সহযোগিতার জন্য তারা প্রস্তুত রয়েছেন এছাড়া সরকারী হাসপাতালে জরুরি বিভাগে ২৪ ঘন্টা মোবাইলে ফোনের (০১৭৩০-৩২৪৪০০) মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। তিনি করোনা বিষয়ক কোন গুজবে কান না দেয়ার আহবান জানান এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com