সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সময়নিউজবিডি রিপোর্ট 

বৈশ্বিক করোনা ভাইরাস (কুভিড-১৯) প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৩৪ টি মামলায় প্রায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
বুধবার (১০ জুন) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয় 
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বুধবার পৌরসভার বিভিন্ন স্থানে মাস্ক ব্যবহার না করে চলাচল এবং সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে সংক্রামক রোগ( প্রতিরোধ,  নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ এর ১(খ) ধারা লংঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৪ টি মামলায়  ৬৮ হাজার ৬শত ৯০ টাকা জরিমানা করা হয়। 
এছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর  দাস, প্রশান্ত বৈদ্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় সদর মডেল থানার পুলিশ সদস্যগণ সহায়তা প্রদান করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com