সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আখাউড়া বাইপাস সড়ক ধ্বসের ঘটনায় ১৭ লাখ টাকা জরিমানা দেওয়ার শর্তে ছাড়া পেলেন তিন ঠিকাদার

আখাউড়া বাইপাস সড়ক ধ্বসের ঘটনায় ১৭ লাখ টাকা জরিমানা দেওয়ার শর্তে ছাড়া পেলেন তিন ঠিকাদার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি   

ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বাইপাস এলাকায় সড়ক ধ্বসের ঘটনায় তিন ঠিকাদারদের ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।   
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারদের উপস্থিতিতে ক্ষতিপূরণ বাবদ এ জরিমানা করা হয়।        

জানা যায়, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া তিতাস নদীর উপর রেলসেতুর পূর্বপাশে ও ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়া বাইপাস সংলগ্ন তিতাস নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে রেলওয়ের জায়গায় মজুদ করে রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আবু নাহিদ সোহাগ, আখাউড়া পৌর শহরের রাধানগর এলাকার বাসিন্দা ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের ভাতিজা হাসান খলিফা ও শানু খলিফা নামে তিন ঠিকাদার। বালু উত্তোলনের সময় বালু সাথে আসা পানি বালু থেকে সরে যাওয়ায় ও টানা কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে রেলওয়ের জায়গায় মজুদকৃত বালু সংলগ্ন ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের একটি অংশ ধ্বসে পড়ে যায়। এতে করে ঝুঁকি নিয়ে যানচলাচল করছে সড়কটি দিয়ে। এ ঘটনায় ঠিকাদারদেরকে অভিযুক্ত করে গতকাল সোমবার বিকেলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা ঠিকাদার আবু নাহিদ সোহাগ, হাসান খলিফা ও শানু খলিফাকে ডেকে পাঠিয়ে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

পরে বিষয়টি নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামতে ১৭ লাখ টাকা জরিমানা দেওয়ার শর্তে আটককৃত ঠিকাদারদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। জরিমানার এ ১৭ লাখ টাকা নিয়ে সড়ক ও জনপদ কর্তৃপক্ষ সড়কটি মেরামত করবে। ইতিমধ্যে সড়ক মেরামতের কাজ চলছে।  
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা এর সত্যতা নিশ্চিত করেছেন।          
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।        

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com