সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় নিহত- ১

বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় নিহত- ১

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর-মনিপুর সড়কে একটি পণ্যবাহী পিক-আপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আমির হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। 
বুধবার (১৪ জুলাই) সকালে রামপুর-মনিপুর সড়কের চরইসলামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে এ দূঘটনাটি ঘটে। নিহত আমির হোসেন ঐ পিকআপ ভ্যানের চালক। সে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাসিন্দা। 
বিজয়নগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে ভৈরব থেকে পিকআপ দিয়ে পণ্য নিয়ে উপজেলার চরইসলামপুর বাজারে আসেন আমির হোসেন। পরে সে ভৈরব ফেরার পথে রামপুর-মনিপুর সড়কের চরইসলামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক আমির হোসেন মারা যান। ঘটনার খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।       
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                                                            

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com