সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ই-কমার্স ব্যবসা সম্প্রসারণ ও নতুন উদ্যোক্তা সৃষ্টিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও পুরস্কার প্রদান

ই-কমার্স ব্যবসা সম্প্রসারণ ও নতুন উদ্যোক্তা সৃষ্টিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও পুরস্কার প্রদান

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

অল্প পুঁজি আর বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার বাসনা থেকে বর্তমান ডিজিটাল দুনিয়ায় অনেকেই ই-কমার্স ব্যবসায় নেমেছে আবার অনেকেই ই-কমার্স ব্যবসা সম্প্রসারণ করার স্বপ্ন নিয়ে এগুচ্ছে। যার ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া’র ছেলে-মেয়েরাও অনেকাংশে এগিয়েছে ই-কমার্স ব্যবসায়।নতুন উদ্যোক্তা সৃষ্টি ও তরুণদের অনুপ্রাণিত করতে গার্লস ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে ও চীন প্রবাসী তরুণ উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী খাইরুল হাসান রনির সার্বিক সহযোগিতায় সফল তিনজন উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়েছে। 
সোমবার (০৩ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মরহুম ফরিদ উদ্দিন মিলনায়তনে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। 
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট লোকমান হোসেন প্ররধা অতিথি হিসেবে সফল তিনজন উদ্যোক্তার হাতে সম্মাানন ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। 
গার্লস ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা পরিচালক তরুণ উদ্যোক্তা মার্জিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উদ্যোক্তা ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ ইউসুফ খান, আলোকিত নারী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক ও দা ওমেন্স ওয়ার্ল্ড এর স্বত্বাধিকারী নিপা জাহান বিউটি।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমটাউন ফ্লেভারস্ এর স্বত্বাধিকারী তরুণ উদ্যোক্তা নুসরাত জাহান হুমা, সুখির রান্নাঘর এর স্বত্বাধিকারী ফারজানা মৃধা সুখি ও বাউনবাইরার পাকঘরের স্বত্বাধিকারী জান্নাতুল মাওয়া।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট লোকমান হোসেন বলেন, পৃথিবীব্যাপী ই-কমার্স বা অনলাইন বিজনেস বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। যা ধীরে ধীরে এই ব্যবসাটি বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠছে। তিনি বলেন আজকের ই-কমার্স বিজনেস সম্প্রসারণ ও তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে  ডিজিটালাইজেশনের কোন বিকল্প নেই আর এই সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য  ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com