সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
কসবায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি অবৈধ ড্রেজার ও পাইপ ধ্বংস

কসবায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি অবৈধ ড্রেজার ও পাইপ ধ্বংস

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি তোলার দায়ে ৫টি ড্রেজার জব্দ করে ড্রেজার ৫টি ও এগুলোর পাইপ ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিবা খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা ও পৌর এলাকার মড়াপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ৫টি ড্রেজার আটক করে ড্রেজার ও এর পাইপ ধ্বংস করেন। ভ্রাম্যমান আদালতের অভিযানের বিষয়টি টের পেয়ে মাটি ব্যবসায়িরা পালিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌর এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছে একটি মাটি ব্যবসায়ী চক্র।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিবা খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত চালিয়ে অবৈধ ৫টি ড্রেজার ও ড্রেজারের পাইপ আটক করে ড্রেজার ৫টি ও ড্রেজারের পাইপ ধ্বংস করে দেয়া হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী কসবা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিবা খান বলেন, অভিযানকালে ড্রেজারের মালিকরা পালিয়ে গেছে। তিনি বলেন, ৫টি ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com