সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
নাসিরনগরে শেখ হাসিনার জম্মদিন পালিত

নাসিরনগরে শেখ হাসিনার জম্মদিন পালিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কেক কাটা, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দুই দিন ব্যাপী চিত্রকর্ম  প্রদর্শনীর উদ্বোধনের মধ্য দিয়ে জাতিরজনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। 
সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অরুন জ্যোতি ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দ হামিদা লতিফ পান্না, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ডাঃ মোঃ  কিরণ মিয়া, চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, 
সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানা প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন, বাংলাদেশের সবচেয়ে বিচক্ষণ সফল রাজনৈতিক মানুষটির নাম শেখ হাসিনা। বাংলাদেশে উন্নয়নের নামও শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে সারা দুনিয়ায় বাংলাদেশ আজ প্রশংসিত ও সমাদৃত। দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়েও তিনি অসীম সাহসে তাঁর লক্ষ্য অর্জনে থেকেছেন অবিচল ।
সভার শুরুতেই শেখ হাসিনার ৭৪তম জম্মদিন উপলক্ষে শেখ হাসিনার জীবনী নিয়ে দুইদিন ব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর ফিতা কেটে  উদ্বোধন করেন মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
পরে জন্মদিনের কেক কাটা হয়। আলোচান সভা শেষে দোয়া মাহফিলে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীঘার্য়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ করা হয়।  

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com