সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের সকল কন্যা শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে ; ইউএনও ইয়াসির আরাফাত

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের সকল কন্যা শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে ; ইউএনও ইয়াসির আরাফাত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম. ইয়াসির আরাফাত বলেছেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের সকল কন্যা শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।তাদের জন্য রাষ্ট্রকে নিরাপদ ও বাসযোগ্য রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। 
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার” এই প্রতিপাদ্য নিয়ে বিজয়নগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক।  
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের অফিসারগণ, অভিভাবকবৃন্দ, শিশু, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com