সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
সাংগঠিক শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকার দায়ে যুবলীগ নেতা শাহীনকে অব্যাহতি

সাংগঠিক শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকার দায়ে যুবলীগ নেতা শাহীনকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহানুর ভুইয়া শাহীনকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ রবিবার (০১ নভেম্বর) ব্রাহ্মবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নাগর কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ব্রাহ্মবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলী আজম ও সাধারন সম্পাদক জসিম উদ্দিন রানা এক যুক্ত বিবৃতিতে সাংগঠিক শৃঙ্খলা বিরোধী অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মাছিহাতা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহানুর ভুইয়া শাহীনকে সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনে কোন মাদকাসক্ত, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী  ও বিপদগামী যুবকের স্থান নেই।

উল্লেখ্য, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় আশুগঞ্জের শরিয়তনগরের আর জে টাওয়ার হোটেল এন্ড রিসোর্টর্ লিমিটেডে অভিযান চালিয়ে মাছিহাতা ইউপি যুবলীগের সভাপতি শাহানুর ভুইয়া শাহীন সহ ২২ জনকে আটক করেন র‍্যাব। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com