সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
র‍্যাবের অভিযানে ১৮ কেজি গাঁজা ও ০১ টি পিকআপ’সহ ০২ মাদক ব্যবসায়ী আটক

র‍্যাবের অভিযানে ১৮ কেজি গাঁজা ও ০১ টি পিকআপ’সহ ০২ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
কিশোরগঞ্জের ভৈরব দূর্জয় মোড় এলাকা থেকে ১৮ কেজি গাঁজা ও ০১ টি পিকআপ’সহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। 
গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১ টায় ভৈরবের দূর্জয় মোড় ঢাকা-সিলেট মহাসড়কের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে তাদের গ্রেপ্তার করেন।
এলিট ফোর্স র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা হতে নীল- হলুদ রংয়ের ঢাকা মেট্টো-ন-১৭-১৪০৩ পিকআপে করে গাঁজার একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এর প্রেক্ষিতে ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ভৈরবের দূর্জয় মোড় ঢাকা-সিলেট মহাসড়কের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন। তল্লাশী কালে আনুমানিক ২৩.৫০ ঘটিকার সময় পূর্বে সংবাদ প্রাপ্ত পিকআপটি তল্লাশী চৌকির নিকট আসলে থামানোর সংকেত দিলে পিকআপটি তল্লাশী চৌকির নিকট থামালে ১। শাহীন মিয়া(২৫), পিতা-বিল্লাল মিয়া, সাং-কালিপুর, ২। আনিছুর রহমান (২৩), পিতা-মজিবুর রহমান, সাং-জগন্নাথপুর মধ্যপাড়া, উভয় থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ’সহ পিকআপটি আটক করা হয়।

আটককৃত পিকআপটি তল্লাশী করে পিকআপের কেভিনের ছিটের পিছনের ০২টি বান্ডিলে (ক) ১৮ কেজি মাদকদ্রব্য গঁাজা, (খ) ০১ টি পিকআপ, (গ) মাদক দ্রব্য বিক্রয়ের নগদ-২০০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১০,৪০,০০০/- টাকা। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার  ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।
র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com