সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফুর রহমানের গণসংযোগ ও পথ সভা

বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফুর রহমানের গণসংযোগ ও পথ সভা

আসন্ন উপজেলা পরিষদের পঞ্চম ধাপের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে নির্দলীয় চেয়ারম্যান প্রার্থী কুয়েত বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি  লুৎফর রহমান  ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কুয়েত অ্যাম্বাসেডর গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এবং কুয়েত বঙ্গবন্ধু স্কুলের সভাপতি  বিশিষ্ট সমাজ সেবক  ও দানবীর লুৎফুর রহমান মুকাই আলীর সুযোগ্য সহধর্মিণী লুৎফর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নাছিমা লুৎফর রহমান বলেছেন, সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। আমার বিশ্বাস আপনারা সে সুযোগ আমাকে দেবেন।  
বুধবার  (১ মে) বিকেল সাড়ে ৬ টায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।        
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নাছিমা লুৎফর রহমানের স্বামী বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর লুৎফর রহমান ভুইয়া। 
সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের সদস্য   সায়েদ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শাহ্ জামাল রানা, জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম  সাধারন সম্পাদক শেখ মোঃ ইয়াছিন, ইঞ্জিনিয়ার মোশায়েদ হোসেন ভূইয়া, মোঃ জিতু মিয়া  আনোয়ার হোসেন। 
এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন সহ বিপুল সংখ্যক নারী ভোটাররা উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com